শবে কদরের দোয়া (লাইলাতুল কদর)
اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
অর্থ: হে আল্লাহ! আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন।
সেহরির দোয়া
"نَوَيْتُ اَنْ اَصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمَضَانَ الْمُبَارَكِ فَرْضًا لَكَ يَا اَللهُ فَتَقَبَّلْ مِنِّيْ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ"
অর্থ: হে আল্লাহ! আগামীকাল পবিত্র রমজান মাসে তোমার পক্ষ হতে নির্ধারিত ফরজ রোজা রাখার নিয়ত করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে তা কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।
ইফতারের দোয়া
"اَللّهُمَّ لَكَ صُمْتُ وَعَلى رِزْقِكَ أَفْطَرْتُ"
অর্থ: হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক দ্বারা ইফতার করছি।
নতুন চাঁদ দেখার দোয়া
"اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالأَمْنِ وَالإِيمَانِ ، والسَّلامَةِ والإِسْلامِ ، وَالتَّوْفِيقِ لِمَا تُحِبُّ وَتَرْضَى ، رَبُّنَا وَرَبُّكَ اللهُ"
অর্থ: হে আল্লাহ! এই মাসটি (নতুন চাঁদ) আমাদের ওপর শান্তি, ঈমান, নিরাপত্তা ও ইসলামের সাথে আনয়ন করুন। আর আপনি যা পছন্দ ও সন্তুষ্ট করেন, সেই তাওফিক আমাদের দান করুন। হে চাঁদ! আমাদের ও তোমার রব আল্লাহ।
প্রথম ১০ দিনের দোয়া
"يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغيثُ"
অর্থ: হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী! আমি তোমার রহমতের উসিলায় সাহায্য প্রার্থনা করছি।
দ্বিতীয় ১০ দিনের দোয়া (মাগফিরাত)
"اَسْتَغْفِرُ اللہَ رَبِّی مِنْ کُلِّ زَنْبٍ وَّ اَتُوْبُ اِلَیْہِ"
অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা চাই সকল পাপ থেকে এবং তাঁর দিকেই ফিরে যাচ্ছি।
শেষ ১০ দিনের দোয়া (নাজাত)
"اَللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ"
অর্থ: হে আল্লাহ! আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন।